June 24, 2026, 10:51 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

” মুখোমুখি একা ” লেখক – রোখশানা রফিক

লেখক : রোখশানা রফিক

( ১ ম অধ্যায়, ৩য় পর্ব )

শুধু একটা বিন্দু হয়ে জন্মানোর ভাবনা, মেলোডির মনের মধ্যে ঘুরপাক খেতে থাকলে, বুড়ো বিন্দু দাদু কিভাবে যেন সেটা বুঝে ফেললেন। প্রায় সাথে সাথেই তিনি বলে উঠলেন,
” আরেকবার শুধু বিন্দু হয়ে জন্ম নিয়ে দ্যাখোই না, কেমন মজার এ জীবন। তিরতিরে কম্পনাঙ্কে কখনো বসতে পারবে প্রজাপতির চঞ্চল পাখায়, ব্ল্যাক হোলের নিঃশ্ছিদ্র অন্ধকার গহ্বরে, ঘাসের বুকে লেগে থাকা ভোরের শিশির বিন্দুতে, জোনাকির মিটিমিটি আলোয়- আহা, অন্য ডাইমেনশনে থাকা ভারবাহী বোকা গুলো এ জীবনে জানতেই পেলো না, একটা নির্ভার বিন্দু হতে পারার অসীম আনন্দ। ”

এরকম সময় মেলোডির ঘুমটা হঠাৎ ভেঙে গেলো, তার পোষা বেড়াল মাইলোর ম্যাঁও ম্যাঁও শোরগোলে। ধুর, বুড়ো বিন্দু দাদুর কথাটা শোনাই হলো না পুরোটা। এমন জ্বালায় না হতচ্ছাড়া মাইলোটা। খানিকক্ষণ থম ধরে বসে থেকে তারপর মেলোডি উঠে গিয়ে চোখেমুখে জলের ঝাপটা দিলো। যাকগে ভালোই হয়েছে, এখন ” দক্ষিণ এশিয়ার রাজনীতি ” মানে পরীক্ষার পড়া মন দিয়ে তৈরি করা যাবে। রাত প্রায় একটা পর্যন্ত মন দিয়ে পড়ালেখা করে ঘুমিয়ে গেলো মেলোডি। সে রাতে আর কোনো স্বপ্নটপ্ন দেখলো না সে।



ফেসবুক কর্নার