June 24, 2026, 3:03 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কোস্টগার্ড প্রধানের সঙ্গে এমপি আলমগীর ফরিদের সৌজন্য সাক্ষাৎ

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে মহেশখালী ও কুতুবদিয়া সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জেলেদের হয়রানি বন্ধ, জলদস্যুতা প্রতিরোধ, মৎস্যজীবীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রপথে অবৈধ মাদক ও পণ্য চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনে কোস্টগার্ডের জোরালো ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে মহেশখালী ও কুতুবদিয়ায় চলমান জাতীয় গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলোর নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। সংসদ সদস্য আলমগীর ফরিদ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনালের মতো কৌশলগত স্থাপনার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ অঞ্চলকে দেশের অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হক এমপি আলমগীর ফরিদের উত্থাপিত বিষয়গুলোকে জনস্বার্থসংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করে কোস্টগার্ডের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় স্থানে কোস্টগার্ড ঘাঁটি স্থাপনসহ অন্যান্য প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
বৈঠকটি সমন্বয় করেন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কমান্ডার ইফতেখার হাসান (সি), পিএসসি।



ফেসবুক কর্নার