June 2, 2026, 4:45 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

” মুখোমুখি একা ” : রোখশানা রফিক

লেখক : রোখশানা রফিক

( ২য় অধ্যায় – ১ম পর্ব)
বৃহস্পতিবার প্রথম পরীক্ষাটা বেশ ভালো ভাবেই দিতে পেরেছে মেলোডি। দ্বিতীয় পরীক্ষাটা পড়েছে রবিবারে। তার আগে শুক্র-শনিবার বন্ধ। বাবা-মা বাড়িতে না থাকায় প্রতি উইকেন্ডের মতো উৎসবের আমেজ নেই বাসায়। যদিও সেই শুক্রবার জামালপুরে তার বোনের বিয়ের দিন, শনিবার রিসেপশন। তার আগে বাগদান, মেহেন্দি আর সংগীতের অনুষ্ঠান হয়েছে ঢাকারই এক কমিউনিটি সেন্টারে। বন্ধু বান্ধবীদের নিয়ে সেসব অনুষ্ঠানে দারুণ মজা করেছে মেলোডি। তাই তার খুব একটা আফসোস হচ্ছে না আপুর বিয়েতে থাকতে না পারার জন্য।
তবে ছোট্ট থাকতেই সে সারাক্ষণ গুনগুন করে গান গাইতো,
” এমন মজা হয় না,
গায়ে সোনার গয়না।
বুবু মনির বিয়ে হবে
বাজবে কতো বাজনা। “…
আহা, জড়োয়ার ঝুমকো, টিকলি, সিঁথি, নুপূর আর সীতাহার, বেনারসী, চন্দনে না জানি আপুকে কনের বেশে কতো সুন্দর লাগছে। আপুর বর কিন্তু বেশ ভালোই হ্যান্ডসাম। এসব ভাবতে ভাবতে দুপুরের খাবার খেয়ে নিয়ে, বিছানায় শুয়ে শুয়ে মাসুদ রানা সিরিজের
” শত্রু ভয়ংকর ” বইটা পড়ছে সে। একশন থ্রিলার তার অনেক পছন্দ। ভাবতে ভাবতে আনমনে মোবাইলে ইন্দোনেশিয়ান ” বালি ব্যাম্বু & বার্ড রিলাক্সিং মিউজিক ”  শুনতে লাগলো সে। ঘুমে দু’চোখ জড়িয়ে এলো তার।
ঘুমানোর ৫/৬ মিনিটের মধ্যেই মেলোডি তার সাব-কনশাস মাইন্ড মানে অবচেতন মনে থাকা স্ট্রিং থিওরীর ২য় সূত্র নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো। স্ট্রিং থিওরীর ২য় সূত্র হচ্ছে – ওয়ান ডাইমেনশন বা প্রথম মাত্রার জগৎ। সে জগতে আছে শুধু দৈর্ঘ্য, রেখা বা লেন্থ। ফার্স্ট ডাইমেনশনের এই জগতে সবাই শুধু সামনে পেছনে চলাচল করতে পারে। শরীরের রক্তপ্রবাহ, বৃষ্টি, পানির সরাসরি প্রবাহ এই জগতের উপাদান।
আসলে মাল্টিভার্সের বা অসীম মহাবিশ্বের বিভিন্ন মাত্রায় অবস্থান করা, নানান দৃশ্যমান ও অদৃশ্য বস্তুর স্তরবিন্যাস বা মাত্রা থাকার বিষয়টি, মেলোডির মনে এতো গভীর ভাবে ছাপ ফেলেছে যে, ঘুমের মধ্যে পরপর ক’দিন বিভিন্ন মাত্রার জগতে, নিজেকেই দেখতে পাচ্ছে সে।



ফেসবুক কর্নার