June 3, 2026, 10:19 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মোবাইল নিয়ে দ্বন্দ্ব, চট্টগ্রামে কিশোরীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বসতঘর থেকে নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরতাজ আক্তার উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রামের গুরা মিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার বড়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙা মোবাইল ফোন মেরামত করে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান হয়। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। পরে ছোট বোনেরা ঘরে ফিরে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
নিহতের মা শাহনাজ বেগম জানান, সকালে তিনি ভাড়া তুলতে বাইরে যান। যাওয়ার আগে মেয়েকে কিছু টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বলেন। পরে বাড়িতে ফিরে এ ঘটনা দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, প্রাথমিকভাবে পারিবারিক অভিমান থেকে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যদি কেউ মানসিক চাপে থাকেন, পরিবারের সদস্য বা বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে স্থানীয় স্বাস্থ্যসেবা বা পরামর্শদাতার সহায়তা নেওয়া যেতে পারে।



ফেসবুক কর্নার