June 3, 2026, 11:44 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ যুবক আটক

বি এম বাশার

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে আশরাফুলকে আটক করে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আশরাফুলকে রাতেই মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পার্বত্য এলাকায় মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার