June 22, 2026, 6:04 pm
শিরোনাম :
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী

” মুখোমুখি একা ” – রোখশানা রফিক

Reporter Name

( ২ য় অধ্যায় – ৩য় পর্ব )

এভাবে এক সময় রক্ত বিন্দু মেলোডি ছড়িয়ে পড়লো, রোগীর পা থেকে মস্তিষ্কের নিউরনে।

মাথায় রক্ত পৌছানো মাত্র, রোগীর নিউরো ট্রান্সমিটার গুলো যেন, আনন্দে নেচে উঠলো পাগল পারা হয়ে। কখনো তারা রবীন্দ্র সংগীতের তালে নাচে, কখনো নজরুল, ভাটিয়ালি, কাওয়ালী, গজলের তালে, আবার কখনো র‍্যাপ, ওয়ালটজ, বিটলস, মাইলি সাইরাস কিংবা সেলিন ডিওনের কন্ঠে টাইটানিক থিম সং এর ছন্দে ছন্দে।

এতোসব ঘূর্ণিপাক নৃত্যের ছন্দের তোড়ে, কোমা থেকে জেগে উঠলো সেই অচেতন রোগী। ডাক্তাররা যার জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সে খবর মুহূর্তে পৌঁছে গেলো আইসিইউ এর বাইরে থাকা রোগীর স্বজনদের কাছে। তাদের কেউ কেউ দু’হাত তুলে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। কেউ আবার খুশিতে কেঁদে উঠলো। রোগীর স্ত্রী আবেগ সামলাতে না পেরে মূর্ছা গেলেন।

রক্তবিন্দু মেলোডি রোগীর শরীরের কোষে কোষে ছড়িয়ে থেকেই, অজানা এক টেলিপ্যাথির মাধ্যমে জানতে পারছে এসব। এসময় রোগী তৃষ্ণার্ত বোধ করে পানি পান করতে চাইলেন। দায়িত্বরত নার্স তাকে একগ্লাস পানি এগিয়ে দিলেন। ঢকঢক করে এক চুমুকে রোগী পান করলেন তা। পানি পান শেষে পাশের টেবিলে গ্লাস রাখতে গিয়ে, তার হাত কেঁপে গিয়ে মুখ থেকে কিছু পানি পড়ে গেলো বিছানায়। আর কোটি কোটি রক্তবিন্দু মেলোডি সেই সুযোগে, পানি হয়ে বেরিয়ে পড়লো সেই রোগীর শরীর থেকে। বাপরে! মানুষের শরীরের ভেতরটা এতো উত্তপ্ত। মনে হয় যেন আস্ত একটা হাবিয়া দোজখ।

এসময় বাসায় কারেন্ট চলে যাওয়ায়, মেলোডির ঘুম ভেঙে গেলো। গরমে ঘেমে ভিজে গেছে তার পরনের কামিজ। মাথার উপর ফ্যানটা ঘুরছে না। তৎক্ষনাৎ মেলোডির মনে পড়লো, একটু আগেই সে স্বপ্নে একজন মুমূর্ষু রোগীর শরীরের কোষে কোষে, রক্তবিন্দু হয়ে ঘুরে বেড়াচ্ছিলো। আচ্ছা, তারপর সেই রোগীর শরীর থেকে, সে বের হলো কিভাবে? তার স্বপ্নের প্রথম অংশটুকু মনে থাকলেও, শেষ অংশটা মনে করতে পারলো না। তাই কিছুক্ষন ঘুম ভাঙা ঘোরে নিয়ে থম ধরে বিছানায় বসে রইলো সে।

তারপর রেনু খালা এলেন চা নিয়ে। সাথে মুচমুচে করে ভাজা সবজি পকোড়া। হাতমুখ ধুয়ে সবজি পকোড়া খেতে খেতে, মেলোডির চিন্তা থেকে হারিয়ে গেলো, কিছুক্ষন আগে দেখা সেই স্বপ্ন। মাগরিবের আজানের সুমধুর সুরে মেলোডির মনে পড়লো, আজ রাতে জামালপুরে তার বোনের বিয়ে। ইশ, বধূর সাজে কতোই না সুন্দর লাগবে আপুকে। ভাবতে ভাবতে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেলোডির বুকের গভীর থেকে।



ফেসবুক কর্নার