June 24, 2026, 3:02 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের বেসরকারি জয়

পি কে এস দীপন জেলা প্রতিনিধি শেরপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অনানুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ১২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মোঃ মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অন্যদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান কাঁচি প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট।
এই আসনে বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৬টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি, যা মোট ভোটারের ৫২ দশমিক ১৯ শতাংশ।
উল্লেখ্য, এ আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি বেসরকারি ফলাফল; নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।



ফেসবুক কর্নার