June 24, 2026, 5:55 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

পত্নীতলায় পুলিশের অভিযানে ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ সিরাপ উদ্ধার, একটি ইজিবাইক জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি মোঃ ফিরোজ কামাল (৩০)। তিনি সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ মোজাফফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ ESKUF সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা হিসেবে মোট উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ফিরোজ কামাল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পত্নীতলা থানা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সুপার জানান, জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার