June 3, 2026, 10:15 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

সিলেটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদীর পাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়গাঙ নদীর গুয়াবাড়ি রূপচেং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার