June 24, 2026, 1:55 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চেঙ্গেরখাল নদীতে সেতু নির্মাণের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলে চেঙ্গেরখাল নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় নন্দিরগাঁও ইউনিয়নের মটরঘাট নতুন বাজার এলাকায় নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, চেঙ্গেরখাল নদীর পশ্চিম পাড়ের প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১৫ হাজার। দীর্ঘদিন ধরে নদীর ওপর সেতু না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, হাওরাঞ্চল দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও কৃষি উৎপাদন এলাকা হলেও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে এখানকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। একটি সেতুর অভাবে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাই দ্রুত সময়ের মধ্যে মটরঘাট এলাকায় সেতু নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধনে চৌধুরীকান্দি, কান্দিপাড়া, বাইমারপার, চলিতাবাড়ি, শিয়ালা হাওরসহ বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।



ফেসবুক কর্নার