June 24, 2026, 1:57 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ফটিকছড়ি পৌর নির্বাচনে এমরানের প্রার্থিতা নিয়ে জোর আলোচনা

অভয়নগর প্রতিবেদক

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য প্রার্থীরা।
এবারের নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য ও ঠিকাদার মোহাম্মদ এমরানের নাম। ব্যক্তিগত বক্তব্য ও হাস্যরসাত্মক উপস্থাপনার কারণে এলাকায় তিনি পরিচিত মুখ। ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহী এবং এ নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় পর্যায়ে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ বাড়ানো, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
এ বিষয়ে মোহাম্মদ এমরান বলেন, “পৌরবাসী যদি আমাকে চান, তাহলে আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের মতামত ও সমর্থনের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” তিনি আরও জানান, শিগগিরই এলাকাবাসীর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে আছেন—সাবেক মেয়র ফরিদুল আলম, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান, কে. এম. আজম, স্কয়ার মহিন উদ্দীন, জালাল উদ্দিন চৌধুরী, মোঃ মঈন উল্লাহ উজ্জ্বল ও মোর্শেদ হাজারী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের এই সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে, ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
অন্যদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা—যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে উঠবে।



ফেসবুক কর্নার