June 3, 2026, 10:15 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

জাফলংয়ে পরিত্যক্ত কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

অভয়নগর প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা জাফলংয়ে একটি পরিত্যক্ত কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—সিলেটের এয়ারপোর্ট থানার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ জানতে পারে জাফলং এলাকায় একটি কূপে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে প্রথমে সন্দেহভাজন সুরমান আহমদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাতে একটি পরিত্যক্ত কূপের ভেতর থেকে দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার