May 14, 2026, 10:32 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

মনিরামপুরে শ্যালিকা ধর্ষণ অভিযোগ আড়াল করতে ১০ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা? সাংবাদিক সংগঠনগুলোর তীব্র নিন্দা

মাসুম বিল্লাল মনিরামপুর যশোর

যশোরে শ্যালিকা ধর্ষণ মামলার অভিযুক্ত ডা. রাফসান জানির দায়ের করা চাঁদাবাজির মামলায় ১০ সাংবাদিককে আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। সংগঠনটি মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা’ হিসেবে অভিহিত করেছে।
আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অপরাধের সংবাদ প্রকাশিত হলেই সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা একটি পুরনো কৌশল। তিনি ডা. রাফসান জানির বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সারাদেশে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ডা. রাফসান জানি যশোর আমলী আদালতে দণ্ডবিধির ৩৮৯/৩৪ ধারায় মামলা দায়ের করেন। তবে মামলার বিবরণে বিভিন্ন অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কথিত হুমকির ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া মামলায় উল্লেখিত অর্থের পরিমাণ নিয়েও ভিন্নতা রয়েছে বলে জানা গেছে।
মামলায় আরও দাবি করা হয়, সাংবাদিকদের প্ররোচনায় শ্যালিকা মামলা করেছেন। তবে সংশ্লিষ্ট ভুক্তভোগী নারী এর আগে সংবাদ সম্মেলনে ভিন্ন বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অডিও, ভিডিও বা আর্থিক লেনদেনের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মামলায় যেসব সাংবাদিককে আসামি করা হয়েছে, তারা বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত। সংশ্লিষ্টরা বলছেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদ প্রকাশ করা হয়েছে।
বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছে সচেতন মহল।



ফেসবুক কর্নার