June 4, 2026, 12:07 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

এনসিপিতে যোগ দিচ্ছেন না রুমিন ফারহানা, গুঞ্জন উড়িয়ে স্পষ্ট বার্তা

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে ঘিরে নতুন রাজনৈতিক গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি)-তে যোগ দেওয়ার খবরের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, এমন কোনো সিদ্ধান্ত তিনি নেননি।
শুক্রবার (১৭ এপ্রিল) একটি টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগদানের খবরের ‘ন্যূনতম কোনো সত্যতা নেই’। এটি কেবল রাজনৈতিক গুঞ্জন বলেও মন্তব্য করেন তিনি।
তবে তিনি জানান, এনসিপির পক্ষ থেকে তাকে একাধিকবার দলে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে প্রস্তাবে সাড়া না দিয়ে বিষয়টিকে গুরুত্ব দেননি।
রুমিন ফারহানা আরও বলেন, রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে শুধুমাত্র সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এ বক্তব্য শুধু গুঞ্জন নাকচ করাই নয়, বরং নিজের আদর্শিক অবস্থানও স্পষ্ট করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলবদল ও জোট-সমীকরণ নিয়ে যখন আলোচনা চলছে, তখন রুমিন ফারহানার এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



ফেসবুক কর্নার