June 28, 2026, 1:40 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ১২ বছরের শিশু বিপ্লব নিখোঁজ, সন্ধান চায় পরিবার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মোঃ বিপ্লব হোসেন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার পশ্চিম গুড়পাড়া এলাকার বাসিন্দা মোঃ মইদুল ইসলাম ও সাথী খাতুনের সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বিপ্লব আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ বিপ্লব আফসার উদ্দীন দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র। তার বয়স ১২ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ফুল প্যান্ট ও পাঞ্জাবি ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৬৭১, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📞 যোগাযোগ: ০১৭২১-২৩৫৭৩০
এদিকে সন্তানের খোঁজে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।



ফেসবুক কর্নার