June 25, 2026, 12:41 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনীত নাদিয়া পাঠান পাপন, বিজয়নগরে আনন্দের জোয়ার

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কৃতি সন্তান নাদিয়া পাঠান পাপন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে।
তার এ মনোনয়নের খবরে বিজয়নগরসহ পুরো জেলাজুড়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়।
চান্দুরা ইউনিয়নের বাসিন্দারা জানান, নাদিয়া পাঠান পাপনের নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, তার মনোনয়ন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, “এই অর্জন বিজয়নগরবাসীকে গর্বিত করেছে। আমরা আশা করি, তিনি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।”
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে নাদিয়া পাঠান পাপন এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।



ফেসবুক কর্নার