June 28, 2026, 1:17 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সরাইলে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গাঁজা জব্দ

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৩/৩-এস এর কাছাকাছি, প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় উৎপাদিত ৪৯৭ বোতল ইস্কফ (Eskuf) এবং প্রায় ১০ কেজি গাঁজা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরে সংরক্ষিত রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
বিজিবি জানায়, সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বিশেষ করে বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার