June 5, 2026, 10:57 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

পঞ্চগড়ে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের নীরবতা

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার নলকুড়া করতোয়া নদী ও ১নং অমরখানা তালমা নদীসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, শ্রমিকবিহীন পাওয়ার ট্রলি ও মহেন্দ্র ব্যবহার করে ভিন্ন কৌশলে এসব উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মেশিনের মাধ্যমে নদীর গভীর অংশে গর্ত করে বালু-পাথর তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও গভীর খাদ তৈরি হচ্ছে, আবার কোথাও বালুর চর গড়ে উঠছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার পঞ্চগড় ভূমি অফিসকে অবগত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং দিন দিন এসব অবৈধ কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে।
তাদের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে নদী ভাঙনের ঝুঁকি বেড়ে যাবে এবং কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে পারে। পাশাপাশি নদীতে সৃষ্ট গভীর গর্তে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়রা আরও জানান, কিছুদিন আগে বোদা উপজেলার করতোয়া নদীর একটি গর্তে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পঞ্চগড় সহকারী কমিশনার (ভূমি) বরাবর একাধিকবার ভিডিওচিত্রসহ অভিযোগ পাঠানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিবেশ ও জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।



ফেসবুক কর্নার