June 28, 2026, 12:06 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীতে অটোরিকশা তল্লাশিতে ৩ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

শ্রী রামকৃষ্ণ রায় নাগেশ্বরী কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অটোরিকশা তল্লাশি করে সুপারির বস্তার ভেতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সার্কেল এএসপি মো. মুনতাসির মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ উদ্ধার অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পাথরডুবী ইউনিয়ন থেকে আসা একটি অটোরিকশা সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাহামুদা বেগম নামে এক নারীর বহনকৃত সুপারিভর্তি বস্তার নিচে সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ৩ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। একই সঙ্গে অটোরিকশা চালককেও সহযোগী হিসেবে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজার মালিক মো. সুজা (৪২), পাথরডুবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ আরও জানায়, সুজা ও তার ছোট ভাই সুজন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। এর আগে সুজন একাধিক মাদক মামলায় গ্রেফতার হয়েছিল।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার