June 5, 2026, 10:55 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

তামাক ক্রয় নিয়ে উত্তেজনা: প্রতারণার অভিযোগে আলীকদমে চাষিদের বিক্ষোভ

মোঃ রাসেল বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় তামাক ক্রয়কে কেন্দ্র করে চাষিদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)সহ কয়েকটি তামাক কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন হাজারো তামাক চাষি।
সরেজমিনে দেখা গেছে, আলীকদম ও লামার বিভিন্ন তামাক ক্রয়কেন্দ্রে শত শত কৃষক তাদের উৎপাদিত তামাক নিয়ে ভিড় করছেন। তবে বিভিন্ন অজুহাতে কোম্পানিগুলোর পক্ষ থেকে তামাক কেনা ধীরগতিতে কিংবা সীমিত পরিসরে করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
চাষিদের দাবি, মৌসুমের শুরুতে সার, বীজ ও ঋণের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের তামাক চাষে উদ্বুদ্ধ করা হয়। কিন্তু ফসল ঘরে তোলার পর এখন কোম্পানিগুলো গ্রেড নির্ধারণে অনিয়ম ও ওজনে কম দেওয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুত পরিমাণের তুলনায় কম তামাক কেনা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষুব্ধ কৃষকরা জানান, কার্ডধারী চাষিদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ তামাক কেনার কথা থাকলেও এখন সীমিত পরিমাণ গ্রহণ করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ তামাক অবিক্রীত অবস্থায় পড়ে আছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করা কৃষকরা এখন আর্থিক সংকটে পড়েছেন।
বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এ অঞ্চলে প্রায় ১০ হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যশস্যের জমিতে তামাক চাষ বৃদ্ধির ফলে ভবিষ্যতে খাদ্য সংকট ও পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মাঠ পর্যায়ের কিছু কর্মী জানান, তামাকের গুণগত মানের কারণে ক্রয় প্রক্রিয়া ধীরগতিতে চলছে।
ভুক্তভোগী চাষিরা দ্রুত তামাকের ন্যায্যমূল্য নিশ্চিত ও সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।



ফেসবুক কর্নার