April 23, 2026, 4:11 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

রৌমারীতে একদিনে দুই বাড়িতে চুরি, আতঙ্কে এলাকাবাসী

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে একই দিনে পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
প্রথম ঘটনাটি ঘটে রৌমারী হেলিপ্যাড সংলগ্ন মোঃ হামিদুর রহমান ও তার স্ত্রী মোছাঃ রাশেদা খাতুনের বাড়িতে। জানা গেছে, তারা চাকরির কারণে বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে চোরচক্র ঘরে প্রবেশ করে। চোরেরা তিনটি ট্রাঙ্কের তালা ভেঙে মূল্যবান মালামাল লুট করে নেয়। এছাড়া একটি শোকেস ভেঙে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। বাড়ির মালিকরা বাইরে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
একই দিনে রৌমারী গ্রামের আশরাফুল মাস্টারের ভাইয়ের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সেখান থেকে একটি পানি তোলার মোটর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
একদিনে পরপর এমন চুরির ঘটনায় পরিকল্পিত অপরাধের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এলাকায় মাদকের সহজলভ্যতা বৃদ্ধির কারণে কিছু কিশোর ও যুবক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, চুরির ঘটনা প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা জরুরি। পাশাপাশি ঘরবাড়ি ফাঁকা রেখে যাওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রতিবেশীদের অবহিত করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার