June 5, 2026, 10:57 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

আখাউড়ার সঙ্গে যুক্ত হতে চায় ৬ গ্রাম, নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠনের দাবিতে গণশুনানি

অভয়নগর প্রতিবেদক

ভৌগোলিক দূরত্ব ও প্রশাসনিক জটিলতা দূর করে নাগরিক সেবা সহজতর করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠনের দাবি উঠেছে। একই সঙ্গে ইউনিয়নটিকে সদর উপজেলা থেকে পৃথক করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বরিশল ঈদগাহ মাঠে আয়োজিত এক গণশুনানিতে স্থানীয় হাজারো মানুষ অংশ নিয়ে তাদের এ দাবি তুলে ধরেন।
প্রস্তাবিত ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো—বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি। বর্তমানে এসব গ্রাম সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আওতায় রয়েছে।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা জানান, তাদের শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র আখাউড়া হওয়ায় সেখানে যাতায়াত সহজ হলেও জেলা সদরে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। এতে তারা নিয়মিত প্রশাসনিক সেবা পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দিন বলেন, “আখাউড়ায় যেতে কয়েক মিনিট সময় লাগে, কিন্তু জেলা সদরে যেতে প্রায় এক ঘণ্টা লাগে। তাই আমাদের জন্য আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়াই যৌক্তিক।”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত ও গণশুনানির আয়োজন করে। গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, স্থানীয়দের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যোগাযোগ ব্যবস্থা ও জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী কবীর আহমেদ ভুইয়া। তিনি জানান, এলাকার মানুষের দৈনন্দিন কার্যক্রম আখাউড়াকেন্দ্রিক হওয়ায় প্রশাসনিক পুনর্বিন্যাস প্রয়োজন।
বর্তমানে বাসুদেব ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে। প্রস্তাবিত ছয়টি গ্রাম আলাদা হয়ে নতুন ইউনিয়ন গঠিত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয়দের আশা, দ্রুত এ দাবি বাস্তবায়ন হলে তাদের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ হবে।



ফেসবুক কর্নার