June 28, 2026, 12:14 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে তেল পাম্পে লাইনে দাঁড়িয়ে শ্রমিকের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় একটি তেল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলাম (প্রায় ৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলাম উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে এবং পেশায় একজন বাঁশ শ্রমিক ছিলেন। তিনি স্থানীয় কেশরহাট বাঁশহাটে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নেওয়ার জন্য অন্যান্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ধারণা করছেন, অতিরিক্ত গরম ও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, সম্প্রতি একই এলাকায় তেল নিতে গিয়ে আব্দুল মালেক নামে আরেক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার