June 5, 2026, 9:48 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি এলপিজিতে ৩৬০ টাকা বেশি রাখা : ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

নির্ধারিত দামের তোয়াক্কা না করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ৩৬০ টাকা অতিরিক্ত আদায় করায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে সদর উপজেলার কালিবাড়ি এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, ওই এলাকার এলপিজি সিলিন্ডার বিক্রির খুচরা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড সেনিটারি’ ১২ কেজি এলপিজি গ্যাস সরকার নির্ধারিত ১ হাজার ৯৪০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করছে। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে সাধারণ গ্রাহকের কাছ থেকে ৩৬০ টাকা বেশি হাতিয়ে নেওয়া হচ্ছিল।
ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এনামুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার