June 28, 2026, 12:07 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতা, অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিনের তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ বিভাগ-১) একটি অভিযোগ কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের দাতিয়ারা এলাকায় অবস্থিত অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি কেন্দ্রটির কাঁচের দরজা ভাঙচুর করে। এ সময় সেখানে দায়িত্বে থাকা কর্মচারী খলিলুর রহমান একাই উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ১১ মেগাওয়াট। ফলে শহরের অধিকাংশ এলাকায় ঘন ঘন লোডশেডিং দেখা দিচ্ছে। ৮টি ফিডারের মধ্যে বেশিরভাগ সময় ৫টি ফিডার বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
দাতিয়ারা, কাউতলী, কাজীপাড়া, কান্দিপাড়া, পৈরতলাসহ প্রায় ১৭টি এলাকার প্রায় ৭৩ হাজার গ্রাহক নিয়মিত বিদ্যুৎ সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন। বিতরণ বিভাগ-২ এর আওতাধীন এলাকাগুলোতেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার