June 28, 2026, 10:32 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

লিভার ক্যান্সারে আক্রান্ত উসমান আলী: বাঁচতে সমাজের সহায়তা কামনা

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা গ্রামের বাসিন্দা মোঃ উসমান আলী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। অসহায় এই পিতার চিকিৎসার জন্য এখন সমাজের সহায়তা প্রয়োজন হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মৃত সমির উদ্দীনের ছেলে উসমান আলী দীর্ঘদিন ধরে জটিল লিভার ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার অসুস্থতার কারণে পুরো পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে গেলেও অর্থাভাবে বর্তমানে চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় উসমান আলীর পরিবার সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা জানান, সমাজের সবাই এগিয়ে এলে সম্মিলিত সহায়তায় হয়তো এই অসহায় পিতাকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার