June 5, 2026, 9:48 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

গোবিন্দগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ: ব্যবসায়ীকে ৫ দিনের কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির দায়ে আব্দুর রহিম নামে এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ী এবং ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন পুলিশসহ গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে অভিযান চালায়। এ সময় আব্দুর রহিমের দোকানে তল্লাশি করে অবৈধভাবে মজুদ করা ৬৫ লিটার ডিজেল ও ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান ও ডিএসবি সদস্য আনিস উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার