June 28, 2026, 10:32 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১, কারাদণ্ড

আশরাফ ফকির শিবপুর নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক মিয়াকে ২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ টাকা অর্থদণ্ড এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা। এ সময় রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার