June 5, 2026, 9:49 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের ৮টি ছাগল পুড়ে মারা গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৃত আবুল হোসেনের ছেলে কৃষক মো. সাহাবুরের ছাগল রাখার ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
এ সময় ঘরে থাকা ১০টি ছাগলের মধ্যে ৮টি ঘটনাস্থলেই পুড়ে মারা যায় এবং ২টি ছাগল গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আগুনের তীব্রতায় পাশের দুটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় পাশের বাড়ির আবু তাহেরের নগদ প্রায় ২০ হাজার টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া আবুল কালাম আজাদের ঘরে রাখা ভুট্টাও আগুনে নষ্ট হয়ে যায়।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত মো. মাসুদ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন।



ফেসবুক কর্নার