June 5, 2026, 9:46 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত চত্বরের প্রবেশপথে দীর্ঘ দেড় মাস ধরে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আইনজীবী, বিচারপ্রার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা। আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, আদালত চত্বরে রাস্তার পাশে একটি ময়লার কন্টেইনার থাকলেও সেটি উপচে পড়ে আবর্জনা চারদিকে ছড়িয়ে পড়েছে। ফলে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এ পথ দিয়ে চলাচল করলেও তাদের নাকে রুমাল চেপে বা শ্বাসরুদ্ধ অবস্থায় পথ পার হতে হচ্ছে।
স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, “দীর্ঘদিন ধরে এ অবস্থার কারণে দোকানে বসে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়েছে।”
আরেক পথচারী বলেন, আদালতের প্রধান ফটকের সামনে এভাবে ময়লা জমে থাকা শহরের সৌন্দর্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে বৃষ্টির সময় ময়লা ধোয়া পানি রাস্তায় ছড়িয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
১৮৬৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গুরুত্বপূর্ণ এই এলাকায় এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার