June 28, 2026, 10:33 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি কলেজের এক শিক্ষক দম্পতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও তার স্ত্রী তাদের অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. আকতার হোসেনের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় চিকিৎসার এক পর্যায়ে হঠাৎ উত্তেজিত হয়ে চিকিৎসক তাদের সঙ্গে রূঢ় আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক জানান, একপর্যায়ে চিকিৎসক তার হাত থেকে চিকিৎসার স্লিপ কেড়ে নেন এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরবর্তীতে তাদের হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে নিয়ে গিয়ে সবার সামনে ধমক দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, হাসপাতালটিতে দালাল চক্রের দৌরাত্ম্য ও রোগী হয়রানির অভিযোগও নতুন নয় বলে দাবি করেছেন স্থানীয়রা। একাধিক রোগী অভিযোগ করেন, আউটসোর্সিংয়ের কিছু কর্মচারী অবৈধভাবে অর্থ আদায় করছে।
সচেতন মহল বলছে, যেখানে সরকারি কলেজের শিক্ষকরাই নিরাপদ বোধ করছেন না, সেখানে সাধারণ রোগীদের অবস্থাও উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য জানা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার