June 5, 2026, 8:37 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় বৈশাখী মেলার আড়ালে পরিচালিত অভিযোগকৃত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেলার অবকাঠামো ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলার আড়ালে অশালীন কার্যক্রম পরিচালিত হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই পদক্ষেপ নেয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে।
পরবর্তীতে মেলার সকল অবকাঠামো অপসারণ করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও সামাজিক মূল্যবোধ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার