June 24, 2026, 5:55 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় “ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন” নামের একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
লিখিত অভিযোগে মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী মো. জুনায়েদ মিয়া জানান, সম্প্রতি এক ব্যক্তি তার দোকানে একটি মোবাইল ফোন বন্ধক রেখে ৩ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে ওই ব্যক্তি কয়েকজন সহযোগীসহ দোকানে এসে তাকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে ‘চোর’ আখ্যা দিয়ে ঘটনাটি ভিডিও ধারণ করে এবং তা ব্যবহার করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালায়। একপর্যায়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জুনায়েদ মিয়া বলেন, “আমি সরল বিশ্বাসে টাকা দিয়েছিলাম। পরে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কথিত “ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন” নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া ও রবিনসহ কয়েকজনের নাম উঠে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি মহল প্রতিহিংসাবশত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তা সমাজের জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার