June 28, 2026, 9:14 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় একটি প্রতিষ্ঠান ‘ভাই-বোন বেকারী’র বিরুদ্ধে উৎপাদনের তারিখ ও বিক্রির সময়ের মধ্যে অসঙ্গতির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নিয়াজ মাখদুম রুম্মান জানান, তিনি গত ২৩ এপ্রিল একটি বিস্কুটের প্যাকেট ক্রয় করেন। কিন্তু প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ রয়েছে ১ মে। পণ্যের গায়ে উল্লেখ অনুযায়ী উৎপাদনের পর এর মেয়াদ ৪৫ দিন। ফলে উৎপাদনের আগেই কীভাবে পণ্যটি বাজারে বিক্রি হলো—এ নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগীর দাবি, এটি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সামিল হতে পারে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘ভাই-বোন বেকারী’র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, খাদ্যপণ্যে এ ধরনের তারিখের অসঙ্গতি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার