June 5, 2026, 6:24 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোনার ভাটি অঞ্চলে বর্ষার পানি ও বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কিত কৃষকদের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শ্রমিক সংকটে পড়া কৃষকেরা সময়মতো ফসল ঘরে তুলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় মদন উপজেলা ছাত্রদল এই মানবিক কর্মসূচির আয়োজন করে। উপজেলার গোবিন্দশ্রী হাওরে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়ার আশঙ্কা এবং শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক পাকা ধান কাটতে দেরি হওয়ায় বিপাকে পড়েন। এ অবস্থায় ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে মাঠে নেমে ধান কেটে কৃষকদের সহায়তা করেন।
ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপকৃত কৃষকেরা জানান, শ্রমিক সংকটের কারণে তারা দুশ্চিন্তায় ছিলেন। ছাত্রদলের এই উদ্যোগে তারা নির্ধারিত সময়ের মধ্যেই ধান ঘরে তুলতে পেরেছেন, যা তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করেছে।
ছাত্রদল নেতারা বলেন, “কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের যে কোনো সংকটে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার