June 28, 2026, 8:04 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে এদের আটক করে। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের সহকারী পুলিশ সুপার রেজাউল করিম।
র‍্যাব সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার খানজিয়া গ্রাম থেকে ইমরান হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নলতা ইউনিয়নের সেহারা গ্রামে অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৩) নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি প্লাস্টিকের বস্তা ও একটি ব্যাগে রাখা ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ইমরান হোসেন খানজিয়া গ্রামের খোরশেদ গাজীর ছেলে এবং কামাল হোসেন সেহারা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি চক্র সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক এনে দেশে মজুদ করে পরে বিভিন্ন জেলায় পাচার করত। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার