June 28, 2026, 6:40 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মান্দায় ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ

জালাল হোসেন নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, সরকারি সহায়তা যেন সঠিকভাবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় আন্তরিক এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।



ফেসবুক কর্নার