June 5, 2026, 6:25 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় কেন্দ্রটির আওতায় মোট ১০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজ ছাত্রদল, ছাত্রশিবির, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা, ছাত্র ইউনিয়ন, ছাত্রী সংস্থা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এসব ডেস্ক থেকে পরীক্ষার্থীদের আসন বিন্যাস, কক্ষ নম্বর, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক ছিল এবং হেল্প ডেস্কগুলো তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে, বিশেষ করে নতুন আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন।
স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরার সদস্য সচিব আব্দুল্যাহ আল জুবায়ের জানান, দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা যেন কোনো সমস্যায় না পড়ে, সে লক্ষ্যে তাদের টিম সার্বক্ষণিক কাজ করেছে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে।
সার্বিকভাবে, সুন্দর ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।



ফেসবুক কর্নার