June 28, 2026, 6:43 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়া থেকে নিখোঁজ হওয়া শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাঈদ হাসান শিশিরকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। শনিবার বিকেলে তার ঘনিষ্ঠ এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেন। তবে তাকে কোথায় এবং কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিশির। এরপর থেকেই পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর অজ্ঞাত নম্বর থেকে চাঁদা দাবির ফোন আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে শনিবার বিকেলে তাকে পাওয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে।
শিশিরের গ্রামের বাড়ি শ্রীরামপুরে এতদিন যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল, তার পরিবর্তে এখন স্বস্তির পরিবেশ দেখা গেছে। প্রিয়জনকে ফিরে পাওয়ার খবরে পরিবারের সদস্যরা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছেন।
তবে শিশিরের নিখোঁজ থাকার সময় কী ঘটেছিল, তার শারীরিক অবস্থা কেমন—এসব বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
পরিবার ও সহকর্মীরা আশা করছেন, দ্রুতই এ ঘটনার পূর্ণ রহস্য উদঘাটিত হবে এবং শিশির সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।



ফেসবুক কর্নার