April 25, 2026, 5:39 pm
শিরোনাম :
রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক

সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ

অভয়নগর প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
জানা যায়, জবি ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী বুলেট বৈরাগী (৩৫) চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে নিহত হন। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, “দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তা ও একজন মেধাবী তরুণকে এভাবে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং দেশের জন্যও বড় ক্ষতি।”
বিবৃতিতে জকসু নেতারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ ধরনের ঘটনা মানুষের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলছে।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিহতের পরিবারের নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জকসু নেতারা বলেন, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।



ফেসবুক কর্নার