June 5, 2026, 6:25 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোষাশ গ্রামে অবস্থিত ‘বিশলাল’ নামক একটি খাস পুকুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (খননযন্ত্র) শনাক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি ঘটনাস্থল থেকে এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করেন। এর মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি অনুমতি ছাড়া একটি চক্র দীর্ঘদিন ধরে ওই খাস পুকুর থেকে মাটি উত্তোলন করে আসছিল, যা পরিবেশ ও সরকারি সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার