June 5, 2026, 6:25 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’

আব্দুল মালেক রাজশাহী

রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলন শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে নগরীর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মো. সাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের ইতিহাসে যত বিপ্লব সংঘটিত হয়েছে, তার পেছনে তরুণদের আত্মত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় অনেক বিপ্লব কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সুনির্দিষ্ট নীতি ও আদর্শভিত্তিক কর্মপরিকল্পনা প্রয়োজন।
বিশেষ অতিথি রাদ উল ইসলাম বলেন, “মানুষের তৈরি মতবাদ ও বিভাজনের রাজনীতিতে আর কোনো প্রাণহানি বা রক্তপাত কাম্য নয়।” তিনি তরুণদের মানবতা, ন্যায় ও সম্প্রীতির ভিত্তিতে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী আঞ্চলিক সভাপতি মো. সুজন আলী, জেলা সভাপতি মো. আরিফুজ্জামান গালিব, বগুড়া জেলা সভাপতি আবু হাসনাত, নাটোর জেলা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। শেষে সমাপনী বক্তব্য দেন মো. ওয়ালীদ শেখ।



ফেসবুক কর্নার