June 28, 2026, 6:39 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চাঞ্চল্যকর সোমা আক্তার হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার রয়ালবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
নিহত সোমা আক্তারের স্বামী বলেন, “আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার তিন সন্তানকে এতিম করা হয়েছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবার বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের হামলায় সোমা আক্তার নিহত হন। এ ঘটনার পর থেকেই এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুক কর্নার