June 5, 2026, 5:28 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি

অভয়নগর প্রতিবেদক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় তিন মাস ধরে অ্যাম্বুলেন্সের চালক না থাকায় জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটির চালক গত ডিসেম্বর মাসে অবসরে যান। জনবল সংকটের কারণে তিনি চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এরপর থেকে চালকের পদটি শূন্য থাকায় অ্যাম্বুলেন্স সেবা কার্যত বন্ধ রয়েছে।
এদিকে উপজেলা পরিষদ ও জাইকা প্রকল্পের আওতায় ২০২৪ সালে একটি বিকল্প অ্যাম্বুলেন্স চালু করা হলেও সেটির জন্য নির্দিষ্ট কোনো চালক নেই। সংশ্লিষ্টদের মতে, ওই অ্যাম্বুলেন্সের জ্বালানি ও চালকের পারিশ্রমিক ভাড়ার অর্থ থেকে মেটাতে হয়, ফলে এটি নিয়মিত সেবা দিতে পারছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা ৫০ শয্যার এই হাসপাতাল। কিন্তু চালকের অভাবে অ্যাম্বুলেন্স অচল থাকায় রোগীদের দ্রুত অন্যত্র নেওয়া সম্ভব হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল প্রাঙ্গণে সরকারি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। এতে এর রক্ষণাবেক্ষণ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
গত সপ্তাহে দাওধারা-কাটাবাড়ি গ্রাম থেকে এক প্রসূতি নারীকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও অ্যাম্বুলেন্স না পেয়ে স্বজনদের ভাড়া গাড়ির ওপর নির্ভর করতে হয়। এতে সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হয়েছে।
এছাড়া রামচন্দ্রকুড়া ইউনিয়নে সংঘর্ষে আহত কয়েকজন রোগীকেও দ্রুত স্থানান্তর করা সম্ভব হয়নি অ্যাম্বুলেন্স সংকটের কারণে। পরে অতিরিক্ত খরচে অন্য গাড়ি ভাড়া করে তাদের ময়মনসিংহে নেওয়া হয়।
ভুক্তভোগীরা বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা সীমিত, আবার অ্যাম্বুলেন্স না থাকায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করাও কঠিন হয়ে পড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, চালক না থাকায় সরকারি অ্যাম্বুলেন্স চালু রাখা যাচ্ছে না। বিকল্প অ্যাম্বুলেন্স থাকলেও সেটি ভাড়ানির্ভর হওয়ায় নিয়মিত ব্যবহার সম্ভব হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ আব্দুল কাইয়ুম বলেন, চালকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নিয়োগ দেওয়া হলে অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু করা সম্ভব হবে।



ফেসবুক কর্নার