June 28, 2026, 5:29 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ জমে তীব্র দূষণ ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এতে করে পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য এনে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে। ফলে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পথচারীদের অনেকেই নাকে রুমাল বা মাস্ক ব্যবহার না করে চলাচল করতে পারছেন না।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই অবস্থার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, শিশু, কিশোর ও বৃদ্ধদের মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “কিছুদিন আগে ময়লার স্তূপে থাকা বর্জ্য খেয়ে দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। আমরা একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনো সমাধান পাইনি।”
স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় জনস্বাস্থ্য পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।



ফেসবুক কর্নার