June 5, 2026, 5:27 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

দীর্ঘ ভোগান্তির অবসান: মহাসড়কে উন্নীত হলো গোয়াইনঘাট–সালুটিকর সড়ক

বিল্লাল হোসেন গোয়ানঘাট সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট–সালুটিকর সড়কের দীর্ঘদিনের বেহাল দশার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এ সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।
জানা যায়, সড়কটির করুণ অবস্থার প্রতিবাদে গত ১৪ জুন ২০২৫ সালে সালুটিকর বাজারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত ওই কর্মসূচিতে প্রায় ২০টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। বিষয়টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।
পরবর্তীতে সড়কটির সংস্কার কাজ হাতে নেওয়া হয় এবং বর্তমানে তা সম্পন্ন হওয়ার পাশাপাশি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়েছে। এতে করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।
এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ। তারা জানান, রাকিব আল হাফিজ এবং বর্তমান সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং গোয়াইনঘাট উপজেলার অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।



ফেসবুক কর্নার