June 28, 2026, 5:31 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

বিজয়নগরে গাঁজাসহ আটক এক, মূল হোতা পলাতক

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মোসা মিয়া (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর-চম্পকনগর সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল আউলিয়া-ছতরপুর সড়কে অবস্থান নেয়। পরে একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশায় থাকা মোসা মিয়াকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার মূল হোতারা পালিয়ে যায়।
আটক মোসা মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর (পূর্ব পাড়া) গ্রামের মৃত বিল্লাত আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উদ্ধারকৃত গাঁজার মালিক একই এলাকার জয়ফল মিয়া (২৪)। এ চক্রের সঙ্গে আরও এক অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক মোসা মিয়া ও পলাতক জয়ফল মিয়াকে এজাহারনামীয় আসামি এবং আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত অটোরিকশাটি থানায় রাখা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার