June 28, 2026, 5:29 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ মো. জামশেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামশেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নারায়ণপুর এলাকার মৃত আব্দুল মালেক ওরফে খালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে কৌশলে লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই জামশেদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও একাধিক মামলা রয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত আইন অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে এবং রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার