June 5, 2026, 5:27 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কুলাউড়ার দখিন দাওয়া কমিউনিটি হলে ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নুরুল ইসলাম ইমন এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেল। এতে উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, কুলাউড়ার ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি পূর্বের স্থানে পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। একটি লাইব্রেরির অস্তিত্ব হারানো মানে একটি সমাজের জ্ঞানচর্চার ভিত্তি দুর্বল হয়ে যাওয়া। তারা বলেন, পাঠাগার একটি এলাকার শিক্ষাব্যবস্থা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে লাইব্রেরি পুনরায় চালু করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই এখন আর বিলম্ব না করে সম্মিলিতভাবে লাইব্রেরি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন জোরদার করার প্রয়োজন রয়েছে।
সভা শেষে আগামী ২৭ এপ্রিল (সোমবার) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত সকলে লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার