June 5, 2026, 5:27 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

আল আমিন ধামরাইহাট ঢাকা প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ধামরাই সেন্ট্রাল স্কুলের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এ সময় তারা দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্ত শামিম ওরফে স্বপনের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে এভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। এ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বেড়ে যেতে পারে।
এর আগে পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযুক্ত স্বপন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, আর্থিক সংকটের কারণে সে নাহিদা আক্তারকে হত্যা করে এবং পরে তার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।



ফেসবুক কর্নার